কুড়িগ্রাম সদর উপজেলার স্থানীয় প্রশাসন, সিএস, সাংবাদিক ও বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ সুশাসন জোরদারকরণ শীর্ষক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন চত্বরে অবস্থিত আলোর ভূবন সম্মেলন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। আয়োজক এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি’র) নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন’র সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. মার্জান হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এ টি এম বেনজীর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসিউর রহমান মণ্ডল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তবরের সহকারী প্রকৌশলী শিখর চন্দ্র রায়, বিডিসিল সৈয়দ ফাহিদ হাসান, ফ্রেন্ডশিপ এর রিজিনিঔয়াল কোচক আব্দুস সালাম, সলিডারিটি এর নির্বাহী পরিচালক এস এম হারুন অর রশিদ (লাল), হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি কণা রানী সরকার, মোগলবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান প্রমুখ। প্রকল্প সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের ধরলা নদী তীরবর্তী ওয়াপদা বাঁধ সংলগ্ন ভাঙনকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকার পরিবারগুলোকে দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আরও প্রস্তুত, সক্ষম ও স্বাবলম্বী করে তুলতে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে নারী নেতৃত্বাধীন পরিবারগুলোর সক্ষমতা বৃদ্ধি, টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি, বাঁধ সুরক্ষায় কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং সরকারি সেবার সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনই এ উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) লিড পার্টনার ও সহযোগি সংগঠন বিন্দু ও এএসডিডিডাব্লু, এবং ইউএন উইমেন এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত “জেন্ডার রেস্পন্সিভ ডিসাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়। এএফএডি’র প্রধান নির্বাহী সাইদা ইয়াসমিন এর স্বাগত বক্তব্যে বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর সুশাসন নিশ্চিত করতে হলে নারী, পুরুষ, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীসহ সকল ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও মতামতকে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি ধাপে সমান গুরুত্ব দিতে হবে। স্থানীয় প্রশাসন, সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং কমিউনিটির সমন্বিত অংশগ্রহণই দুর্যোগ সহনশীল সমাজ গঠনের প্রধান ভিত্তি। পরবর্তিতে প্রকল্প ব্যবস্থাপক মো.মাহবুব উল ইসলাম (GRDRRIB) প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল বিষয়ে একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। তিনি জানান, প্রকল্পটি কুড়িগ্রাম, খুলনা ও সাতক্ষীরার দুর্যোগপ্রবণ এলাকায় নারী নেতৃত্বকে শক্তিশালী করা, Embankment Protection Group (EPG) গঠন ও সক্ষমতা বৃদ্ধি, বাঁধ সুরক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বৃদ্ধি, জেন্ডার সংবেদনশীল দুর্যোগ প্রস্তুতি এবং স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে তুলতে কাজ করছে। ওরিয়েন্টেশন সেশনে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ সুশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২, Standing Orders on Disaster (SOD), ২০১৯, স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীর অর্থবহ অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা, জবাবদিহিতা, সরকারি সেবায় সমান প্রবেশাধিকার এবং বাঁধ সুরক্ষায় কমিউনিটির সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগ ঝুঁকি হ্রাসে নারী নেতৃত্বাধীন EPG সদস্যদের সম্পৃক্ততা আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়। সভায় উপস্থিত ছিলেন GRDRRIB প্রকল্পের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়নের Embankment Protection Group (EPG) এর সদস্যবৃন্দ।